খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কে ইউএনও

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
নৌকার মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কে ইউএনও

নোয়াখালীর চাটখিলে নৌকার প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ার সময় ‘ভি-চিহ্ন’ দেখিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নৌকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি হাসিমুখে বিতর্কিত ওই ছবি তোলেন।

সন্ধ্যার পর থেকে ইউএনও হাসিমুখে তোলা ভি-চিহ্নের ছবি ফেসবুকে পোস্ট করে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের জোটে থাকা অনেক প্রার্থীও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

এম. মোতাহের হোসেন নামে একজন লিখেছেন, ‘হায়রে সোনার বাংলা এসব নির্বাচন কর্মকর্তা দিয়ে করবেন তথাকথিত নিরপেক্ষ নির্বাচন? নৌকার প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন যার কাছে তিনিই অতি আবেগে ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন। এতে অপরাপর প্রার্থীরা তার কাছে নিরপেক্ষ আচরণের আশা হারালো।’

নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী-১ আসনের এক স্বতন্ত্রপ্রার্থী বলেন, ‘যে মুহূর্তে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তার এমন আচরণ প্রার্থী ও ভোটারদের হতাশ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু না। মনোনয়ন জমার সময় হাত তুলে কাউকে কিছু বলার সময় ছবিটি তোলা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তাসহ সব সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সতর্ক করে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার নোয়াখালী-১ আসনের ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বুধবার বিকেল পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম, গণফ্রন্টের মো. খোরশেদ আলম ও জাসদের হারুন অর রশিদ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…