খুঁজুন
, ,

প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ সমর্থকের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 29 December, 2023, 9:53 pm
প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ সমর্থকের সংঘর্ষ, নিহত ১

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা মো. সিরাজ সিকদার (৬০) নিহত হয়েছেন।

শুক্রবার সমাবেশ চলাকালে দুপুর আড়াইটার দিকে মাঠের পেছন দিকে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং রিটানিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহম্মেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও প্রার্থী পঙ্কজ নাথ তখন মঞ্চে ছিলেন। এই দুই নেতার সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরে রক্তাক্ত বিরোধ চলছে।

নিহত সিরাজ আহমেদ হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মহব্বত আলীর ছেলে। তিনি ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক। সিরাজকে দুপক্ষই তাদের লোক বলে দাবি করছে। আহত ২১ জনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ বছরের একটি শিশুও রয়েছে। চিকিৎসাধীন সবাই পঙ্কজ নাথের সমর্থক বলে জানিয়েছেন আহতরা। হাসপাতালে গিয়ে সিরাজের মৃতদেহ রাখা ঘরের সামনে অবস্থান নিয়েছেন শাম্মীর অনুসারীরা।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম রাত ৮টার দিকে বলেন, ‘মৃতের শরীরে জখমের চিহ্ন নেই। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে না।’ এসময় বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এবং জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তবে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, দুপক্ষের ধাওয়ার মধ্যে পড়ে গিয়ে সিরাজ নিহত হয়েছেন।

পঙ্কজ নাথের সমর্থক শামীম আহমেদ জানান, কয়েকটি লঞ্চে প্রায় ২০ হাজার সমর্থক নিয়ে তারা সমাবেশ মাঠের অদূরে কীর্তণখোলার নদীর কেডিসি ঘাটে নামেন। পঙ্কজ নাথ সেখান থেকে মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশ মাঠের দিকে যান। কর্মীদের মাঠে রেখে পঙ্কজ মঞ্চে ওঠেন। তিনি পৌঁছার পর ড. শাম্মী আহমেদ বক্তৃতা শুরু করেন। শামীম জানান, তখনও মিছিলের প্রায় অর্ধেক অংশ মাঠে পৌঁছায়নি। শাম্মী বক্তৃতা শুরু করার সঙ্গে সঙ্গে তার অনুসারীরা বোতল, ইটের টুকরা ও বাঁশ দিয়ে পঙ্কজ সমর্থকদের পেটাতে শুরু করে। এসময় মাঠের মধ্যে হুলুস্থুল পরিবেশ তৈরি হয়।

শাম্মী সমর্থক মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘শাম্মী সমর্থকরা মাঠের মধ্যে দাঁড়ানো ছিল। পঙ্কজের সমর্থকরা মিছিল নিয়ে ঢূকে তাদের দেখে কয়েকজনকে হাতের প্ল্যাকার্ডের বাঁশ দিয়ে আঘাত করে। তখন কয়েক মিনিট হুলুস্থুল হলে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি শান্ত করে।’ কামাল খান দাবি করেন, র‍্যাব ও পুলিশের লাঠিপেটায় পঙ্কজ সমর্থকরা আহত হয়েছেন।

উল্লেখ্য, পঙ্কজ নাথের সমথর্কদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের বিরোধ শুরু হয় ২০১৬ সালে। দিনে দিনে পরিস্থিতির অবনতি হতে থাকে। একাধিকবার রক্তাক্ত সংঘর্ষে ১০ জন নিহত হয়। একপর্যায়ে পঙ্কজবিরোধীদের প্রত্যক্ষ সমর্থন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লার একক নিয়ন্ত্রিত জেলা আওয়ামী লীগ। জেলা কমিটির সুপারিশে গত বছর ১১ সেপ্টেম্বর পঙ্কজ নাথকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরপরে পঙ্কজবিরোধীদের সমর্থনে মেহেন্দিগঞ্জের রাজনীতিতে প্রবেশ করেন ড. শাম্মী। তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব থাকার অভিযোগে প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা। শাম্মী মনোনয়ন পাওয়ার পরও হিজলা-মেহেন্দিগঞ্জে পঙ্কজ সমর্থকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়। গত ২০ ডিসেম্বর পঙ্কজ এলাকায় ফিরলে পরিস্থিতি পাল্টাতে থাকে। শাম্মীর সমর্থকরা ভিন্ন বলয়ে অবস্থান নিয়ে প্রতিদিন নৌকার মিছিল করছেন। তাদের দাবি, ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শাম্মী প্রার্থিতায় ফিরবেন।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।