খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

আশরাফ উদ্দিন::::সিলেকশান নয় উন্মোক্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনে উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব। গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে সভাপতি হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।

নির্বাচন ঘিরে দিন ব্যাপী ছিল উৎসব মুখর পরিবেশ। একটি জাতীয় নির্বাচনের ন্যায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ছিল প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট। । হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন ধুম। সাধারণ সম্পাদক নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করে একবারের স্থলে দুইবার ভোট করতে হয় নির্বাচন কমিশনকে। প্রথমবার বেলা ১২টার ভোটে সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী ২৪ ভোটের মধ্যে ১২ ভোট পান মানবজমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী অপরদিকে তার প্রতিপক্ষ দৈনিক বণিক বার্তা প্রত্রিকার মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার ও পেয়ে বসেন ১২টি ভোট। ফলে বিকাল ৫ টায় পুনরায় ভোট গ্রহণ করতে বাধ্য হন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলম। ৫ ঘন্টার ব্যবধানে সহকর্মীদের মন জয় করে ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ারুল হক নিজামী।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জামশেদ আলম বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী সে দেশের রাষ্ট্রব্যবস্থা ততো বেশি শক্তিশালী গণমাধ্যম তোষণ মুক্ত সমাজ গড়ার অন্যতম হাতিয়ার। আজকের সমাজে যত অনাচার অনিয়ম দুর্নীতি আছে এটা তুলে ধরার জন্য গণমাধ্যম একমাত্র পথ। গনমাধ্যম কর্মীরা পদলেহন করার কারনে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ ধসে পড়ে বিলিনের পথে। তাই আজকে যারা সুস্থ ধারায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ভোটের মাধ্যমে জয়ি হয়েছেন তাদের প্রতি আকুল আবেদন আপনারা সাংবাদিকতার ধসে পড়া স্তম্ভের মেরামতে কাজ করবেন।
ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের নির্বাচত হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…