খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা মামলার আসামীদের জড়ো করে ভোট কেন্দ্র অস্থিতিশীল করতে চায় বিএনপি-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ
নাশকতা মামলার আসামীদের জড়ো করে ভোট কেন্দ্র অস্থিতিশীল করতে চায় বিএনপি-সুজন

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিএনপি বিভিন্ন নাশকতা মামলার আসামী এবং সন্ত্রাসীদের জড়ো করে ভোট কেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্ঠি করতে চায় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

এলাকার সর্বস্তরের জনগন এবং ব্যবসায়ীদেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা খোরশেদ আলম সুজন। 

তিনি গতকাল ১০ই জানুয়ারি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মোহরা কেন্দ্র কমিটির আওতাধীন গোলাপের দোকান, সামসুদ্দিন আউলিয়া (রঃ) মাজার, বেইস টেক্সটাইল এলাকায় ব্যাপক গণসংযোগকালে এ আহ্বান জানান।

এ সময় সুজন বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল। ইতিপূর্বে মানুষ পুড়িয়ে হত্যা, ঘুমন্ত মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা, বিশ্ব ইজতেমাফেরত মুসল্লি, গবাদি পশুপাখিও বিএনপির এই সন্ত্রাসী কর্মকান্ড থেকে রেহাই পায়নি। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদই হচ্ছে তাদের সংগঠনের মূল লক্ষ্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি বিভিন্ন দাগী আসামী এবং সন্ত্রাসীদের ভোট কেন্দ্রের আশেপাশে এনে জড়ো করছে বিএনপি। তাদের সুষ্পষ্ট উদ্দেশ্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভোট কেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা।

আমরা নির্বাচনের আইনশৃংখলায় নিয়োজিত সকল বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি ভোট কেন্দ্রে কেউ যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। সেই সাথে ভোটারগণের নিকট আবেদন জানাচ্ছি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ ভোট কেন্দ্র ত্যাগ না করার নির্দেশনাও প্রদান করেন জনাব সুজন।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক যথাক্রমে নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, আলী রিয়াজ রক্সিসহ নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য সচিবসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…