খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি, বার্সা-লিভারপুলের প্রতিপক্ষ কে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি, বার্সা-লিভারপুলের প্রতিপক্ষ কে

চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের খেলা আয়োজন করছে উয়েফা। যে ফরম্যাটটি যাত্রাকালেই জমজমাট রোমাঞ্চ দেখিয়ে যাচ্ছে। প্লে-অফ থেকে বিদায় নিয়ে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো সাবেক চ্যাম্পিয়নরা। এখনও টিকে থাকা ১৬টি দল এবার শেষ ষোলোর লড়াইয়ে নামবে। সে লক্ষ্যে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে ইউসিএলের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ড্র।

ইউসিএলের এই ড্র হয়েছে সুইজারল্যান্ডের নিওন শহরে। যেখানে শেষ ষোলোর ড্র–তে উপহার হিসেবে এসেছে দুটি ডার্বি ম্যাচের খবর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। কাকতালীয়ভাবে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ–বায়ার লেভারকুসেনও ডার্বি ম্যাচ খেলবে ইউসিএলের রাউন্ড অব সিক্সটিনে।

ইউসিএলের নতুন ফরম্যাটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছিল লিভারপুল ও বার্সেলোনা। যেখানে বার্সা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও, লিভারপুলকে দিতে হবে কঠিন পরীক্ষা। যদিও শেষ ষোলোয় ওঠা প্রতিটি দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা-বেনফিকা এবং লিভারপুল-পিএসজি।

এ ছাড়া শেষ ষোলোয় মুখোমুখি হবে আর্সেনাল-পিএসভি, বরুসিয়া ডর্টমুন্ড-লিলে, ইন্টার মিলান-ফেইনুর্দ, অ্যাস্টন ভিলা-ব্রুগ। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে দলগুলো পরস্পরের মুখোমুখি হবে ৪ ও ৫ মার্চ। এরপর ১১–১২ মার্চ দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেরও সূচি নির্ধারণ করেছে উয়েফা। কোয়ার্টার এবং সেমিফাইনালে কারা কোন দলের মুখোমুখি হবে ঠিক হয়ে গেছে সেটিও।

বিজ্ঞাপন

আগামী ৮-৯ মার্চ ও ১৫-১৬ এপ্রিল যথাক্রমে কোয়ার্টারের দুই লেগ, ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে সেমিফাইনালের দুটি লেগ এবং ৩১ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে ইউসিএল ২০২৪-২৫ এর ফাইনাল।

কোয়ার্টার ফাইনালের ড্র

পিএসজি/লিভারপুল বনাম ব্রুগ/অ্যাস্টন ভিলা

পিএসভি/আর্সেনাল বনাম রিয়াল/অ্যাতলেটিকো

বেনফিকা/বার্সেলোনা বনাম ডর্টমুন্ড/লিলে

বায়ার্ন/লেভারকুসেন বনাম ফেইনুর্দ/ইন্টার

সেমিফাইনালের ড্র

প্রথম সেমিফাইনাল :

পিএসভি/আর্সেনাল/রিয়াল/অ্যাতলেটিকো বনাম পিএসজি/লিভারপুল/ব্রুগ/অ্যাস্টন ভিলা

দ্বিতীয় সেমিফাইনাল :

বেনফিকা/বার্সেলোনা/ডর্টমুন্ড/লিলে বনাম বায়ার্ন/লেভারকুসেন/ফেইনুর্দ/ইন্টার

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…