খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক ও জনপথের জায়গা দখল করে সাবেক ইউপি সদস্যের ওজন স্কেল নির্মাণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে সড়ক ও জনপথের জায়গা দখল করে সাবেক ইউপি সদস্যের ওজন স্কেল নির্মাণ

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, কিন্তু সে আইন যে সব ক্ষেত্রে মানা হচ্ছে না, তা বোঝা যায় সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায়। স্থানীয় কেশবপুর এলাকার রাজা মিয়ার পুত্র জসিম উদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য রাস্তার পশ্চিম পার্শ্বে সড়ক ও জনপথের (সওজ) ৬৫৬ নং দাগের প্রায় ১শত ৩০ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে নিমার্ণ করেছে ” খাজা আজমিরি চিশতিয়া কম্পিউটার স্কেল ” এবং লোহার ডিপু।

এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত জসিম মেম্বার একদিকে সরকারী জায়গা দখল করে নির্মাণ করেছে গাড়ির ওজন মাপা স্কেল অন্যদিকে আশে পাশের অনেক গরীব,অসহায় মানুষের জায়গা জমিও জোর পূর্বক দখল করেছে বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন।

জানাযায়, কদমরসুল এলাকায় সরকারী জায়গাতে ওজন স্কেল নির্মাণ করতে সড়ক ও জনপদ (সওজ) থেকে কোন প্রকার লীজ নেওয়া হয়নি। রাতের অন্ধকারে মাটি ভরাট করে জায়গা দখল করে উক্ত জসিম মেম্বার নির্মাণ করেছে ওজন স্কেল।

এব্যাপারে জানতে চাইলে জসিম মেম্বার উত্তেজিত হয়ে বলেন, সারা দেশেই সরকারী জায়গা দখল করে আছে মানুষ, আমিও দখল করেছি। সরকার চাইলে তা ছেড়ে দেবো।

এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, সওজ এর জায়গা দখল করে স্কেল নির্মাণ করেছে স্থানীয় এক ব্যক্তি, এমন অভিযোগের ভিক্তিতে আমি সরজমিনে গিয়েছি। তার বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হবে এবং অবৈধভাবে সরকারী জায়গা দখল করে গড়ে তোলা ওজন স্কেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জসিম মেম্বারের বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষের জায়গা দখল করে নেওয়ার অভিযোগে ভূক্তভোগী পরিবার কিছুদিন আগে তার বিরুদ্ধে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

ভূক্তভোগীরা অভিযোগ করেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর হতে স্থানীয় মুন্সি মিয়ার জায়গায় ২০১৪ সাল থেকে দখল সত্ব হিসেবে বসবাস করে। পরে ২০১৭ সালে সড়ক ও জনপদ বিভাগে বন্দোবস্তির জন্য আবেদন করলে ২৪/৮/২০১৭ সালে ৩১২ নং স্মারকে বন্দোবস্তি দেয়। ২০১৪ সালে বসবাসকৃত জায়গার দক্ষিণ পূর্বে অবৈধভাবে নিমার্ণ করা হয়েছে খাজা আজমিরি চিশতিয়া কম্পিউটার স্কেল। যার মালিক স্থানীয় কেশবপুর এলাকার রাজা মিয়ার পুত্র জসিম উদ্দিন মেম্বার। স্কেল প্রতিষ্ঠার পর থেকে নানা ভাবে জুলুম ও অত্যাচার করে আসছে।

২০১৩ সালে জমির আলীর জমি জবর দখল করে স্কেলটি নির্মাণ করে। এর পরেও সে থেমে থাকেনি। বর্তমানে আমাদেরকেও উচ্ছেদ করার পায়তারা করছে। ১০ ফুট উঁচু করে বালু ফেলার কারণে ভিটার পানি আমাদের ঘরে ঢুকছে। রাতে ঘুমানো যায় না। বালু, পুরাতন জাহাজ ভাঙার ভাইভার পিচ রাখায় তা আমাদের গায়ের উপর গড়িয়ে পড়ে। যে কারণে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

সীতাকুণ্ডের এই ভূমি দস্যু ও জবর দখলবাজ জসিম মেম্বারের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে ভূক্তভোগী পরিবার প্রশাসনের সুুদৃষ্টি কামনা করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…