খুঁজুন
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সঙ্গে চসিকের চুক্তি

স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত: মেয়র

স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

বিটিআরসির ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত ফাইবার অ্যাট হোম নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৌন্দর্য বাড়াতে কাজ করবে।

এসময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠানটি ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নং ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে যার আওতায় প্রতিটি বাসার নীচে একটি বক্স থাকবে যা থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবেনা।

“চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নাগরিকরাও পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে। চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ সময়োপযোগী এবং অপরিহার্য।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ডা. এস এম সারোয়ার আলম, ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূইয়া, মোহাম্মদ শাহ ইসরাইল সবুজ।

Feb2

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ হোসেনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে পাহাড়তলী থানায় মামলা রয়েছে।

পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল (আজ শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্তে রিয়াজ হোসাইনের ভূমিকা ও আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর রিয়াজ হোসাইনকে পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আত্মসাৎকৃত অর্থের উৎস ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াজ হোসাইনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিশাল আর্থিক কেলেঙ্কারির অন্তরালে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশ আশা করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।