বোয়ালখালীতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০, ৭:১৫ রাত
বোয়ালখালীতে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা

ফাইল ছবি

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ল দুই পরিবারের বসতঘর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ৯নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আবুল মনসুর ও আবু জাফরের ৮ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Feb2
Feb2