খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল রাউজান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০, ৫:১৯ অপরাহ্ণ
মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল রাউজান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠেছে রাউজান। সংগঠনটি নিষিদ্ধ এবং কাগতিয়ার পীর মুনিরউল্লাহ ও তার অনুসারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে গত ১৯ জানুয়ারী চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাউজান মুন্সিরঘাটা চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখার পর পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়কের অবরোধ তুলে নিলেও সেদিনের ঘোষিত কর্মসূচির আলোকে ২০ জানুয়ারী রাউজানের তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখে আন্দোলনরত হাজার হাজার মানুুষ।

সোমবার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের গহিরা চৌমুহনীতে বিশাল প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষুদ্ধ লোকজন সড়কের উপর অবস্থান নিয়ে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় গহিরা চৌমুহনীর উভয় পাশ্বে শত শত যানবাহন আটকে থাকে।

সকাল ১০টা থেকে হাজার হাজার জনতা, আলেম ওলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা গহিরা চৌমুহনী চত্বরে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উপরে বসে গণজাগরণ মঞ্চ গড়ে তুলে মুনিরীয়ার বিরুদ্ধে স্লোগানে দিতে থাকে।

এ সময় প্রতিবাদ সমাবেশে রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মুনিরীয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, মহিলা কাউন্সিলার জান্নাতুল ফেরদৌস ডলি, যুবলীগ নেতা তপন দে, হাসান মোহাম্মাদ রাসের, জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু,তানভীর চৌধুরী, নাছির উদ্দিন,অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাউজানে ত্বরিকতের নাম দিয়ে মুনিরীয়ার উগ্র সমর্থক কর্তৃক আলেম-ওলামা, মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে নির্যাতন, হত্যা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগের বিরুদ্ধে রাউজানের সর্বস্থরের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে।

কাগতিয়ার পীর মুনিরুল্লাহ সহ তার সহযোগী নানা মামলার ৬০ আসামীকে গ্রেফতার করা না হলে আগামীতে পরিবহন ধর্মঘটসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

মুনিরীয়া বিরোধী আন্দোলনের সময় প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ রাখার পর রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামনুন ইসলাম অনিক আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় যান চলাচল আবার স্বাভাবিক হলে যাত্রীদের মাঝে স্বস্তি নেমে আসে। একই দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়কেও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…