খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোরআন সুন্নাহ মত জীবন যাপন করলে শান্তি ফিরে আসবে-সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০, ১:৫৫ অপরাহ্ণ
কোরআন সুন্নাহ মত জীবন যাপন করলে শান্তি ফিরে আসবে-সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ্জ সৈয়দ মুজিবুল বশর আল হাছানি মাইজভান্ডারী বলেছেন, অশান্ত মানব জাতীকে এক মাত্র কোরআন সুন্নাহ এনে দিতে পারে শান্তি।

কোরআন সুন্নাহ মতে জীবন পরিচালনা করলে দেশ ও সমাজে অশান্তি, মারামারি, হানা-হানি,অরাজকতা সৃষ্টি হবেনা। দেশে শান্তি ফিরে আসবেই।

তিনি বলেন নামাজ, রোজা, হজ্ব, যাকাত আদায় করে হক হালাল ভাবে জীবন পরিচালনা করাই মুমিন মুসলমানের কাজ। মিথ্যা, গীবত, জেনার কারনে মানুষ ধ্বংস হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন মানুষের বড় চরিত্র হচ্ছে নিজেকে খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখা।

তিনি আরো বলেন শয়তান মানুষকে ধোকা দেওয়ার চেষ্টায় মুহুর্তে মুহুর্তে লিপ্ত, তাই শয়তানের প্রলোভন থেকে দুরে থেকে নামাজ, এবাদত বন্দেগী, দরুদ শরিফ, যিকিরের মাধ্যমে আমাদের আমল বাড়াতে হবে।

তিনি সোমবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রামের রাউজান এয়াছিন্নগর ফকিরটিলা ঈদগাহ ময়দানে বিশাল মাইজভান্ডারী মাহফিলে প্রধান মেহমানের তকরির করছিলেন।

আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ফকিরটিলা বাজার ইউনিট শাখার উদ্যোগে ও মুহাম্মদ আবছারের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে তকরির করেন ইহরাম হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্ব গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী, মাওলানা জাকের হোসেন মাইজভান্ডারী, মাওলানা শামসুল আরেফিন নিজামী মাইজভান্ডারী।

উপস্তিত ছিলেন হুজুরের ভগ্নিপতি মুহাম্মদ জামাল মিয়া, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, আশেকানে মাইজভান্ডারী ফকিরটিলা শাখার উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, রাজনীতিক ইমরান কাদের ইডেন, কাজী মাওলানা সাঈদুল আলম খাকী, মাওলানা কাজী তহিদ বাঙ্গলা, খাদেম মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা আবদুল কাদের কাদেরী, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, ইউপি সদস্য মুহাম্মদ তৈয়ব, মাওলানা আয়ুব আলী আনসারী,শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ মিয়া, সহ সভাপতি মমতাজ ভান্ডারী, সহ সসভাপতি আবদুল মান্নান, সেক্রেটারী আবু তালেব, যুগ্ন সম্পাদক মুহাম্মদ জসিম, আলহাজ্জ ইসমাইল সওদাগর, আলহাজ্জ আবদুল কুদ্দুছ জুনু, আবদুস সালাম মাষ্টার, আবুল কাসেম কালু ফকির, হাজী শফি মাইজভান্ডারী, আবুল ফকির মাইজভান্ডারী, মুহাম্মদ সরোয়ার আলম, সৈয়দ মুহাম্মদ রোকন উদ্দিন, নাজিম উদ্দিন মাইজভান্ডারী, হোসেন ফকির, টিপু ভান্ডারী, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ রোবেল, মুহাম্মদ মোরসেদ, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ বাঁচা, মুহাম্মদ সোহেল ভান্ডারী, ইউছুপ কন্ট্রাকটার প্রমুখ।

মাহফিলে কয়েক হাজার পুরুষের পাশাপাশি আলাদা প্যন্ডলে কয়েকশ মহিলারা হুজুরের বয়ান শুনেন। পরে মিলাদ কিয়াম, যিকির শেষে দেশ জাতী মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর আলহাসানি মাইজভান্ডারী (মা.জি.আ)। পরে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…