খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পৌণে দুই কিলোমিটার যাতায়াতে নিত্যদূর্ভোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০, ৮:০২ অপরাহ্ণ
পৌণে দুই কিলোমিটার যাতায়াতে নিত্যদূর্ভোগ

২৪ ঘন্টা ডট নিউজ। পূজন সেন, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া মোড় থেকে প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দূরত্ব পৌণে দুই কিলোমিটার। এ দুই কিলোমিটার সড়ক পাড়ি দিতে দূর্ভোগে পড়তে হয় যাতায়াতকারীদের।

উপজেলার আমুচিয়া, পোপাদিয়া ও শ্রীপুর-খরণদ্বীপ তিন ইউনিয়নের সন্ধিস্থল এ সড়ক। কানুনগোপাড়া থেকে শ্রীপুর বুড়া মসজিদ পর্যন্ত এই পৌণে দুই কিলোমিটার সড়কের ইট, সুরকি ও বিটুমিন উঠে গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও প্রয়োজনের তাগিদে নিত্যদূর্ভোগের মধ্য দিয়ে যান ও জন চলাচল রয়েছে এ সড়কে।

জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে আগত হাজারো মুসল্লীর সমাগম ঘটে প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে।দূর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় তাঁদের। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের প্রধান সড়ক এটি।

শ্রীপুর বুড়া মসজিদে পটিয়া উপজেলা থেকে আসা শিক্ষক আবদুল্লাহ আল নোমান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের পর থেকে মসজিদ পর্যন্ত পৌঁছুতে মনে হচ্ছিল এই বুঝি গাড়ি উল্টে যাবে। ৬ মাস আগে একবার এসেছিলাম মসজিদে। তখন যে নাজুক অবস্থা ছিল সড়কের, এখন তা আরো বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে।

অটোরিকশা চালক মঈন উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ সড়ক দিয়ে গাড়ি চালানো অনেক কস্টের। দিনে একবার আসা যাওয়া করলে সারা শরীর ব্যথা হয়ে যায়। সড়কের গর্তে পড়ে গাড়ি উল্টে প্রায়ই দূর্ঘটনা ঘটে। গাড়ির যন্ত্রাংশও নস্ট হয়ে যায়। বৃষ্টির সময় তো গাড়ি চালানো মুশকিল হয়ে পড়ে। সড়কের বেহাল দশা

স্যার আশুতোষ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তানিয়া ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, বর্ষা মৌসুমে কাদাপানিতে একাকার হয়ে থাকে এ সড়কটি। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা থেকে অনেক কস্ট করে কলেজে আসা যাওয়া করতে হয়।

এ সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার জন্য বালু পরিবহণকারী ‘ডাম্পার’ নামক পিকআপ ও দৈত্যাকৃতির চাকা বিশিষ্ট ট্রাক্টরগুলোই বেশি দায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সড়কে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে এ গাড়িগুলোর জন্য। প্রতিদিন শতাধিক গাড়ি বালু আনা নেওয়া করে এ সড়ক দিয়ে।

স্থানীয় ইকবাল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রশাসনের নিরব ভূমিকায় এ সড়ক দিয়ে রাতদিন অবৈধ ট্রাক্টর ও ড্রাম্পার চলাচল করে। অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে ব্যবসা করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এছাড়া পাহাড় উজাড় করে গাছ কেটে পরিবহণ করা হয় এ সড়ক দিয়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুবই নাজুক হয়ে পড়েছে। এ সড়কের দায়দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। তবে উপজেলায় চলাচলরত ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…