যারা আত্মহত্যা করবে তারা কোনো দিন জান্নাতে যেতে পারবেনা
২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আবু মোজাম্মেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জরিনা আখতার, চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সলিম উল্লাহ ফরহাদ, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ন কবির, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দীন রিয়া রুবাইয়াত, সিনিয়র প্রভাষক সেলিনা বেগম, সেলিনা আক্তার, নাজলী শফিক, মোঃ শাহজাহান, শামীমা নার্গিস, মোঃ ইমাম হোসাইন ও
মোহাম্মদ সিরাজ উদ্দিনসহ আরো অন্যান্য প্রভাষক মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক বলেন, ইসলাম শান্তির ধর্ম। এতে কোনো সন্ধ্যেহ নেই। আল্লাহ যে সব নির্দেশনা এবং যেসব বলেছেন সে সব নির্দেশনা মেনে চললেই কারো কোনো দিন সমস্যা হবেনা।
পুরো জাহানের সাগরের পানি শুকিয়ে যাবে কিন্তু আল্লাহ রসুলের ইতিহাস বলেও শেষ করা যাবেনা। তাই শিক্ষার্থীদের অবশ্যই ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে হবে। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করবে তারা কোনো দিন জান্নাতে যেতে পারবেনা।


আপনার মতামত লিখুন