হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
বাংলাদেশে হাফেজে কুরআনদের একমাত্র জাতীয় সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে পঞ্চম বারের মত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ গত সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা কামালপাড়ায় অবস্থিত বায়তুল কুরআন মাদরাসাস্থ সংস্থার উত্তর জেলা শাখার কার্যালয়ে ফটিকছড়ি নাজিরহাট বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ মুহাম্মদ জাফর কাসেমীর সভাপতিত্ব এবং ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক তরুণ আলেম, লেখক, গবেষক, সাহিত্যিক ও সংগঠক মাওলানা হাফেজ শাহ মুহিউদ্দীন মুহাম্মাদ আনিছ কাসেমী বিন বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববরেণ্য হাফেজে কুরআন ও কারী শায়খ হাফেজ কারী আবদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ হাফেজ মুহাম্মদ তৈয়ব, নাজিরহাট বড় মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, ইছাপুর মাদরাসার কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী আবদুল মালেক, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী মুহাম্মদ আলী কাসেমী, মাদার্শা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইবরাহীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় চেয়ারম্যান ড. মুহাম্মদ ইসমাঈল চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনীর, গড়দুয়ারা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইদরীস, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা হাবিবুল হক বিন খালেদ, ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ, আল-হুদা মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরীস, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ একরামুল হক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা কাজী মোহাম্মদ জানে আলম হিরু, দারুচ্ছুফফাহ মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ শাহ তকিউদ্দীন মোহাম্মদ আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মুরাদ, সাংবাদিক কে এম আলী হাসান, শাহ রিয়াজউদ্দীন মুহাম্মদ আমিন প্রমুখ।
সভায় কেন্দ্রীয় সভাপতি বলেন, পবিত্র কোরআন প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের মেধা ও মনন বিকিশিত হবে। প্রতিযোগিতার মাধ্যমে ছাত্ররা আরো নিজেকে তৈরী করতে পারবে।
গ্রুপভিত্তিক উক্ত প্রতিযোগিতায় হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনীয়া উপজেলাসমূহের যথাক্রমে হাটহাজারী মইনুল ইসলাম মাদরাসা, নানুপুর ওবাইদিয়া মাদরাসা, নাজিরহাট বড় মাদরাসা, বাবু নগর মাদরাসাসহ বিভিন্ন মাদরাসা অংশগ্রহণ করে। এতে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্রদের হাতে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন।(প্রেস বিজ্ঞপ্তি)


আপনার মতামত লিখুন