তাপসের আসনে নৌকার মাঝি মহিউদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৪ রাত
তাপসের আসনে নৌকার মাঝি মহিউদ্দিন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া আসনে (ঢাকা-১০) আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি ছিলেন শফিউল ইসলাম মহিউদ্দিন। একইসঙ্গে তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতিও ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম, বাগেরহাট-১ আসনে আমিরুল আলম মিলন, বগুড়া-১ আসনে সাহাদার মান্নান মনোনয়ন পেয়েছেন।

Feb2
Feb2