খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ
চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ১৮ জন যুবদল নেতা শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর উপস্থিতিতে যুবদল নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি নূর আহমদ গুড্ডু, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর, ৩১ নং আলকরণ ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, ২৫ নং রামপুরা ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি আবদুল গফুর বাবুল, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের সহপ্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মাসুম, বাকলিয়া থানা যুবদল নেতা নূর উদ্দিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদশাহ আলমগীর, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে সহসমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হালিশহর থানা যুবদল নেতা সোহরাব হোসেন শাহীন, ৫ নং মোহরা ওয়ার্ডে সাবেক যুব দলের যুগ্ম সম্পাদক মনসুর আলম।

এ সময় যুবদল নেতৃবৃন্দ চসিক নির্বাচনে দলীয় প্রর্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…