কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৩
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পদে গেছে।
এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার সকাল সাতটার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকাগামী খাদিজা পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা। তাদের সবার বাড়ি ঢাকায়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাতিজা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। সকাল সাতটার দিকে বাসটি দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করছে।



আপনার মতামত লিখুন