রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে আবারো শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মেহের আলী তালুকদার বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক দশটার দিকে এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ আলমগীরের ২১ মাস বয়সী শিশুপুত্র আবির খেলার একপর্যায়ে বাড়ির সামনের ছোট একটি পুকুরে পড়ে যায়।
পরে ভাসমান অবস্থায় শিশু আবিরকে উদ্ধার করে উপজেলার গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আবিরের পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য একই এলাকায় গত ২২ ফেব্রুয়ারি হাবিব উল্লাহ নামের চার বছর বয়সী শিশুপুত্র পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন