এভাবে বিচারক বদলির ঘটনা নজিরবিহীন : সাবেক আইনমন্ত্রী
পিরোজপুরের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুদকের করা মামলায় জেলা জজ আব্দুল মান্নাকে বদলির ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এই সদস্য বলেন, জামিন খারিজের পর বিচারক বদলি, ৪ ঘণ্টার পর নতুন বিচারকের আদালতে জামিনের ঘটনা দেশে এই প্রথম।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শকক্রমে আইনমন্ত্রণালয় বিচারককে বদলি বা প্রত্যাহার করা হয়ে থাকে। আইনমন্ত্রণালয় হয়তো সেটা করেছেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
যে প্রক্রিয়ায় এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারককে বদলি করা হলো এতে বিচারবিভাগের ওপর জনগণের আস্থার সংকট তৈরি হবে কিনা জানতে চাইলে সিনিয়র এই আইনজীবী বলেন, কোন ঘটনার প্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বদলির এ ঘটনা বিচারবিভাগের ইতিহাসে নজিরবিহীন।


আপনার মতামত লিখুন