ফৌজদারহাট কে.এম হাই স্কুলের ৯৫ ব্যাচের পঁচিশ বছরপূর্তি উৎসব
সীতাকুণ্ড প্রতিনিধি : “হাজার বছরের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাঙ্গলার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ইতিহাস জানতে হবে, গভীবে গিয়ে আমরা একটি টেকশই জাতি,একটি উন্নয়নশীল জাতি,আজকের ফৌজদারহাট কে.এম হাই স্কুলটি এই অঞ্চলে জ্ঞাতি অর্জন করেছে। তারাই মধ্যে কাট্টলী স্কুল, ফৗেজদারহাট কে.এম.হাই স্কুল ও সীতাকুণ্ড আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়া এতদ অঞ্চলে কোন স্কুল ছিল না। আজকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে চাই এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খয়রাতি মিয়া ও তার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপজেলার সলিমপুর ফৌজদারহাট কে.এম.হাই স্কুলের পঁছানব্বই ব্যাচের পঁচিশ বছরপূর্তিতে সোমবার স্কুলের প্রাপ্তন ছাত্র উদযাপন কমিটির আহবায়ক কাজী মােঃ বাবুল খানের সভাপতিত্বে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী।
৭ই মার্চ সম্পর্কে তিনি বলেন ,‘বঙ্গবন্ধু স্কুলে পড়াকালীন সময়েও গৃহশিক্ষক আবদুল হামিদকে নিয়ে মুসলিম সেবা সমিতি গঠন করে নিজে থেকে
দিয়ে ও অন্যদের থেকে নিয়ে গরীব ছাত্রদের পড়ালেখাসহ বিভিন্ন সাংগঠনিক কাজ করতেন। তার থেকে এই মহান নেতা রাজনীতি শুরু।”
উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন আজম শাহ‘র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিজয় স্বরণী বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যাসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব এ. কে.এম জাফর উল্ল্যাহ্,স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ কায়সারুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও ৯৫ ব্যাচের ছাত্র সাংবাদিক সাইদুল হক, সহকারি প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন , প্রতিষ্ঠাতা সভাপতি দৌহিত্র লায়ন মোঃ কামাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা বাহাদুর খান, আমজাদ হোসেন,জাহেদুল আনোয়ার চৌধুরী।


আপনার মতামত লিখুন