খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গুলিয়াখালী বিচে তাবু টাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড! অভিযানে ধরা যুবক-যুবতী, তাবু উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০, ১:০৮ পূর্বাহ্ণ
গুলিয়াখালী বিচে তাবু টাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড! অভিযানে ধরা যুবক-যুবতী, তাবু উদ্ধার

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী বিচে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ড’র অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ১০ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার সময় অভিযানটির নেতৃত্ব দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এসময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যুবক-যুবতীকে আটক করা হলেও পরে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী বিচে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

তবে এসব অনৈতিক কর্মকাণ্ডের যোগানদাতা হিসেবে এক ব্যাক্তিকে আটক করার পর তার কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করে গুলিয়াখালী বিচে স্থাপন করা বেশ কয়েকটি তাবু জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী বিচে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

স্থানীয় লোকজন অভিযোগ করেন একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় দীর্ঘদিন ধরে গুলিয়াখালী বীচের ঝুপের ঝাড়ে যুবক-যুবতী ও কলেজ শিক্ষার্থীরা অবাধ বিচরন করছে।

তাদের ধারণা বীচে তাবু স্থাপন করে প্রেমিক যুগলকে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়ায় নির্জন স্থানটি বেঁচে নিচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কয়েকজন যুবক-যুবতীকে হাতে নাতে আটক করা হলেও সামাজিকতা চিন্তা করে প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী বিচে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

বীচে অবৈধ তাবু টাঙিয়ে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় এক ব্যাক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করে তাবুগুলো জব্দ করা হয়েছে বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…