ফটিকছড়ি উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপন
ফটিকছড়ি প্রতিনিধি: মুজিববর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নাদেশ শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে আজ ১৭ মার্চ উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০।
ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পন কেক কাটা,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সাইকেল বিতরণ ও বেলুন উড়ানোসহ নানা কর্মসূচি পালন করেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
এতে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানে আগলম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন সহ উপজলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন