ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় চুরি,চোর আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : অভিনয় কায়দায় চুরি করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ঢাঙ্গীপুকুর এলাকা থেকে দুই চোরকে আটক করে নিয়ে আসে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মন ভিটা গ্রামের আতর আলী ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ড পাল গ্রামের আনারুল শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২১ মার্চ) ভোরে মজিবুর রহমান ও আবুল হোসেন নামে দুজন একটি ডায়াং মটরসাইকেলে রশি বেধে একটি অটো ভ্যান টেনে নিয়ে যাচ্ছিল। তা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে জিজ্ঞেসাবাদ করে।স্থানীয়দের উপস্থিত হওয়ার খবরে অটো ভ্যান ও মোটর সাইকেলটি ফেলে দৌড় দিলে এলাকাবাসী তাদেরকে আটক করে।
পরে স্থানীয়রা ইউপি সদস্য আব্দুল মজিদকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় অবগত করেন।
সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ব্যবহৃত একটি ডায়াং মোটর সাইকেল ও একটি অটোভ্যানসহ দুইজনকে থানায় নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত নিশ্চিত করেন গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো)।


আপনার মতামত লিখুন