খুঁজুন
, ,

ছিনতাইকারীর ব্যাগ টান,ছিটকে পড়লেন শিশু ও মা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 October, 2019, 4:17 pm
ছিনতাইকারীর ব্যাগ টান,ছিটকে পড়লেন শিশু ও মা

jashore

যশোর শহরে মোটরসাইকেল চালিয়ে আসা ছিনতাইকারী রিকশা আরোহী নারীর ব্যাগ ধরে টান দিলে ওই নারী ও তার কোলে থাকা শিশু সন্তান রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার সময় যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাশে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

সম্প্রতি যশোরে মোটরসাইকেল আরোহী যুবকদের হাতে ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে। পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে বললেও এখন পর্যন্ত আটক হয়নি কেউ।

শুক্রবারের ঘটনায় আহতরা হচ্ছেন দিপালী বিশ্বাস ও তার ছেলে রিকো বিশ্বাস (৪)। দিপালী মাগুরার শালিখা উপজেলার আঠারোখাদা গ্রামের উত্তম বিশ্বাসের স্ত্রী।

আহত দিপালীর ভাই মিঠুন বিশ্বাস জানান, তিনি তার বোন দিপালী ও দুই ভাগনে রিকো ও আপনকে নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাবার বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়ি মাগুরায় তাকে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
শহরের চাঁচড়া মোড় থেকে তারা একটি ব্যাটারিচালিত রিকশায় করে উপশহরের বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। শহরের জেলা ও দায়রা জজ আদালতের পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার বোনের হাতের ব্যাগ ধরে টান দেয়।

এসময় তার বোন ও ছোট ভাগনে রিকো চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

মিঠুন বিশ্বাস বলেন, তার ভাগনের মাথায় আঘাত লেগেছে। তার বোন হাত ও পায়ের হাঁটুতে মারাত্মক জখম হয়েছেন।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, আঘাত গুরুতর হলেও তারা শঙ্কামুক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুজ্জামান।

তিনি বলেন, ছিনতাইকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে যশোর পৌরসভার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা উষা আক্তার (২১) নামে আরও এক রিকশা আরোহী নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনিও রিকশা থেকে পড়ে আহত হন। উষা শহরের চাঁমড়া ডালমিল এলাকার টুকু রহমানের মেয়ে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন উষা জানান, রাতে তিনি তার বড় বোনের বাড়ি শহরের মিশনপাড়ায় যাচ্ছিলেন। সঙ্গে বোন ও তার ছেলে ছিল। পৌরসভার সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই যুবক তার হাতে জড়ানো ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় তিনি রিকশা থেকে নিচে পড়ে হাঁটুতে ও কোমরে আঘাত পান।

পৌরসভার নৈশ প্রহরীরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।

এর আগে ৮ আগস্ট বিকেলে তালবাড়িয়ায় এনজিও কর্মী অনুপমা বিশ্বাসের টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়। তিনি এনজিওর ক্ষুদ্র ঋণের টাকা সংগ্রহ করে ফিরছিলেন।

গত ১৯ আগস্ট রাতে শহরের ঈদগাহর সামনে সাহাবুদ্দিনের খান নাসিম নামে এক ব্যক্তির ব্যাগ মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা নিয়ে যায়। তিনি ঢাকা থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

এছাড়া গত ১৫ দিনে যশোর ঈদগাহ ময়দান লাগোয়া বাদশাহ ফয়সল স্কুলের পাশ থেকে দুপুরে এক নারীর ব্যাগ ও যশোর মুজিব সড়কের অনন্যা ঘোষ ডেইরির সামনে থেকে এক পথচারীর মোবাইল ফোন একইভাবে ছিনতাই হয়।

শহরে অব্যাহত ছিনতাইয়ের বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

Feb2
Feb2

মিষ্টির আসন শূন্য ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 5:06 pm
মিষ্টির আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে শূন্য হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন। আসনটি শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপিও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনও সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরে লিখিতভাবে তা জানাতে হয়। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর এবং সংশ্লিষ্ট আসন শূন্য হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 4:41 pm
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী এ প্রকল্পের ফলক উন্মোচন করেন। পরে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।

এর আগে গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া একটার দিকে তিনি ফেনীতে এসে পৌঁছান। ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পরশুরামে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে তিনি ছাদ ভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী বিকালে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন।

ফুলগাজীতে মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলাজুড়ে ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী প্রদান করা হবে।

রাজধানী ঢাকায় ফেরার আগে ওই স্থানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতি জড়িত। ১৯৯১ সাল থেকে এ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 3:01 pm
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে, আজ দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার প্রেক্ষিতে এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

এছাড়া, গতকাল বুধবার রাতে ঢাকা মহনগর বিএনপির উত্তরের কমিটি ও অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কারও করা হয়েছে।