খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৯:০৪ পূর্বাহ্ণ
করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে পৃথিবীর অনেক দেশই এখন পুরোপুরি লকডাউনে। তেমনি আমাদের দেশেও অঘোষিত লকডাউনে গত ২৬ মার্চ থেকে, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সবকিছুই বন্ধ থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।

এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।

লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।

তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।

সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।

নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।

ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।

কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।

২৪ঘণ্টা/ রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…