খুঁজুন
বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছে মিরসরাই উপজেলা পরিষদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ
নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছে মিরসরাই উপজেলা পরিষদ

আশরাফ উদ্দিন, (চট্টগ্রাম) মিরসরাই:::করোনা প্রতিরাধে ব্যাক্তি থেকে ব্যাক্তির নিরাপদ দূরত্ব বজায় রাখা এই মূহর্তে খুবই গুরুত্ব পূর্ণ। সারাদেশ লক ডাউন করা হয়েছে, অফিস আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আপদ কালিন ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোণনা করেছন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সব কিছুকে ফেছনে ফেলে ত্রাণ সহায়তার নামে গণ জামায়েত সকল প্রচেষ্টাকেই যেন ব্যার্থ করার প্রতিযোগিতায় নেমেছে। অপরিকল্পিত ও সমন্বয়হীন ত্রাণ বিতরণ করোনা ছড়ানোর জন্য এক মহা উৎস হয়ে দাঁড়িয়েছে। যেখানে ত্রান বিতরন করা হচ্ছে আগথেকেই জামায়াত হচ্ছেন শত শত লোক, তারা একসাথে বসে আড্ডা দিচ্ছেন, তামাক খাচ্ছেন, পান ছিবুচ্ছে আর খোশ গল্পে মেতে উঠেছেন। ফলে ত্রান বিতরণ কে কেন্দ্র করে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ মারাত্বক ভাবে ঝুঁকি দেখা দিয়েছে।

সবাই যখন অনিয়ম ও অপরিকল্পিত ত্রাণ সহায়তার নামে রোগ ছড়ানোর ঝুকি বাড়াচ্ছেন ঠিক তখনি ব্যাতিক্রম দেখা গেল মিরসরাই উপজেলা চেয়ারম্যন জসিম উদ্দিনের উদ্যোগ।

তিনি কাউকে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছেন না। ইউনিয়ন পদিষদের মেম্বার চেয়্যাম্যানদের মাধ্যমে একদিন আগে উপকার ভোগিদের তালিকা গ্রহন করছেন। ওয়ার্ড মেম্বাররা তাদের তৈরিকৃত তালিকা থেকে সঠিক উপকারভোগিদের তালিকা হস্তান্তর করছেন। তালিকা দেখে টোকেন বন্টন করে মাত্র ৫ থেকে ৭ মিনিটের নোটিশে নিজ হাতে উপকার ভোগীদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন।

উপজেলা চেয়্যারম্যান জসিম উদ্দিন বলেন, নিরাপদ দূরত্ব বজার রাখাটা অত্যন্ত জটিল বিষয়। তার পর ও যতোটুকু সম্বব আমারা চেষ্টা করছি। আমাদের দেশে ঘনবসতি বেশি, জনসংখ্যা সতেচন নয়। বারবার তাগাদার পরেও তাদের বুঝানো যাচ্ছে না। ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, চকিদার সহ আমাদের সেচ্ছাসেবীদের সাথে নিয়ে নিরাপদ দূরত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণ করছি। আজকে আমরা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ শত ৭০ জনকে ত্রান সহায়তা করিছি। আগামী তিন দিনে মোট ৩৬শ পরিবারকে ত্রান সহায়তা করবো।

উপজেলা ভাইসচেয়াম্যান আলাউদ্দিন জানান, ত্রাণ দেওয়ার সময় আমরা গোল চিহ্ন করে দূরত্ব বজার রাখার চেষ্টার করছি তবু হিমশিম খেতে হচ্ছে। সাথে পুলিশ পোর্স থাকলে বিষয় টা আরো সহজ হতো।

১৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার কলিম উদ্দিন জানান, ত্রাণ দেওয়ার সময় পুলিশ আসার কথা থাকলেও পুলিশ কখনো আসে না। আমরা এতগুলো লোক সামাল দিতে হিমশিম খেতে হয়। সন্ধ্যার পর গ্রামের বাজার গুলোতে মানুষের আড্ডা আগের মতোই আছে। পুলিশ মাঝে মাঝে টহল দিলে মানুষের মনে ভয় কাজ করতো বাজারে আসলের কাজে সেওে দ্রুত বাড়ি ফিরে যেত। কিন্তু পুলিশ আসেই না, টহলও দেয়না।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকতা মজিবুর রহামান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। প্রতিদিন গ্রামিন হাট বাজার গুলো টহল দিচ্ছি, কোথাও কোন জামায়েত দেখলে সাথে সাথে দাওয়া দিচ্ছি। মাইকে পাবলিসিটি করছি, মানুষকে সচেতন করা চেষ্টা করছি। ত্রান বিতরনের সময় আদের জানালে আমরা যাওয়ার সুযোগ থাকে না। আমাদের জানালে অবশ্যই ফোর্স দেওয়া হবে সহায়তা করার জন্য। গ্রামের হাট বাজার গুলো টহল দেওয়ার সময় মানুষ সরে গেলেও আমরা স্থান ত্যাগ করার সাথে সাথে আবার মানুষ জমায়েত হচ্ছে। এতে কাজ হচ্ছেনা আমাদের চেষ্টার। মানুষকে সচেতন করার জন্য সকলেই মিলে সমন্বয় করে কাজ করতে হবে।

Feb2

দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর তারা একান্তে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের আঞ্চলিক ও দ্বীপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আজ বিকেলে আতিথেয়তা দিতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। আমরা ভবিষ্যতেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সম্মত।’

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

এ শুভেচ্ছা সফরে গতকাল দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ভারতে পৌঁছানোর প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর আজ সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগদান করেন। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

২০২৪-এর জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

আগামী ১১ ও ১২ তারিখ মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর আগে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে ভারত সফরে যান তিনি।

বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটি এখন গোটা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আলোচনার বিষয়। এই আলোচনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় সংসদের অধিবেশনেও।

সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’

মূলত, আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবেই এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’

এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’

অবৈধ তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অবৈধ তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসন, চট্টগ্রাম, র‍্যাব-০৭, সিএমপি এবং বিভাগীয় কার্যালয়, বিএসটিআই এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৮ এপ্রিল) উক্ত যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার।

উক্ত অভিযানে আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং, গুলবাগ আবাসিক এলাকা, বায়েজীদ, চট্টগ্রাম নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বোতলজাতকরণ এবং পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুদ প্রায় ১০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০,০০০ পিস পণ্যের মোড়ক এবং বেশ কিছু খালি বোতল জব্দ করে সংশ্লিষ্ট থানার জিম্মায় দেয়া হয় এবং প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে খুলশী থানা, চট্টগ্রাম এলাকায় ২টি প্রতিষ্ঠানে খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ব্যতিরেকে প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামজাত ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে ২টি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট ৬০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত জেলায় ২৬৯টি অভিযান চালিয়ে প্রায় ৬,৭৭,০০০/- টাকা জরিমানা করা হয়েছে এবং জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫,৮২৪ লিটার তেল জব্দ করা হয়েছে। অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।