খুঁজুন
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেতনের ৩০ লাখ টাকা দিলেন কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ১:১৭ অপরাহ্ণ
জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেতনের ৩০ লাখ টাকা দিলেন কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিরা

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্পগ্রুপ কেএসআরএমের কর্মকর্তা কর্মচারিরা।

এরই পরিপ্রেক্ষিতে তাদের বেতনের একটি অংশ ৩০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

বোরবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের হাতে ওই টাকার প্রতিকী চেক হস্তান্তর করা হয়।

কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে চেক হস্তান্তর করেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কেএসআরএমকে আমরা সবসময় কাছে পেয়েছি। দেশে বা সমাজে আরও যারা বিত্তবান আছে তাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। কেএসআরএমের কর্মকর্তা কর্মচারিদের এমন মহানুভবতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রাপ্ত অর্থ জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় বণ্ঠন করবো ত্রাণ সহায়তা হিসেবে।

কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছি সাধারণ মানুষের দুরবস্থা অনুধাবন করে। চেষ্টা করেছি আমাদের বেতন ভাতার একটি অংশ তুলে দিয়ে জেলা প্রশাসকের হাতকে প্রশারিত ও শক্তিশালী করার। এ পদক্ষেপ আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। অসহায় মানুষের কল্যাণে আমরা সহায়তা করতে পরে আনন্দিত ও গর্বিত।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, লতিফা রুনা প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ হোসেনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে পাহাড়তলী থানায় মামলা রয়েছে।

পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল (আজ শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্তে রিয়াজ হোসাইনের ভূমিকা ও আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর রিয়াজ হোসাইনকে পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আত্মসাৎকৃত অর্থের উৎস ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াজ হোসাইনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিশাল আর্থিক কেলেঙ্কারির অন্তরালে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশ আশা করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।