ঠাকুরগাঁওয়ের মানুষ বুঝছে না করোনার ভয়াবহতা
ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তারপরও ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র, বুঝতে চাচ্ছে না করোনাভাইরাস কী? যতদিন যাচ্ছে ততই করোনাভাইরাস পৃথিবীতে ক্রমশই যেন জমদূতের মতো পরিণত হচ্ছে।
আস্তে আস্তে পুরো পৃথিবীকেই গ্রাস করে নিচ্ছে। পুরো পৃথিবীই আজ অসুস্থ। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। অবাধে চলাফেলা করছে। জনসমাগম এড়িয়ে চলছে না। এর ভয়াবহতা কেনো যে ঠাকুরগাঁওয়ের মানুষ বুঝতে চায় না তা বোধগম্য নয়।
এখনো সেই হিসাব কষে যাচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রায় করোনা কিছুই করতে পারবে না। আপনাদের এ ধারণা একেবারেই ভুল হতে পারে। আর গ্রাম অঞ্চলের দিকে তাকালে এখনো দেখা যায় ছোট ছেলেগুলো আগের মতোই ক্রিকেট খেলছে। দলবলে এখনও সকলে চলাফেরা করছে।
ইতোমধ্যে এ জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জ ও বাইরে থেকে আসা মানুষদের জন্য। করোনার শুরুতেই চাইনিজদের গালি দিত ইতালির এক শ্রেণীর মানুষ। আর আজ তারাই ঘরবন্দী। তাই নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন