স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন, পুরোহিত সেবায়েতসহ ৩৬ জন করোনা আক্রান্ত
২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : প্রাণঘাতী করোনা আক্রমনের শিকার হয়েছেন রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির।
মন্দিরের পুরোহিত-সেবায়েতসহ একে একে এখন পর্যন্ত ৩৬ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।
একজন সহকারী উপপরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষায় তারও করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার রাত ৮ টায় গেন্ডারিয়া থানা পুলিশ মন্দিরটি লকডাউন করে দেয়।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মন্দিরের ভেতরে অবস্থান করা কয়েকজনের সর্দি কাশি হলে মন্দিরের ভেতরে থাকা ৩৬ জন সকলের করোনা পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, ‘মন্দির লকডাউন। দাফতরিক ভাবে আমরা ৩১ জন করোনা আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো লোককে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না।
জানা যায়, এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই মন্দির থেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে মন্দিরটি লকডাউন করা হয়েছে।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন