খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইতে র্কমহীন ৩ হাজার হোটেল শ্রমিকের মানবতের জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ
মিরসরাইতে র্কমহীন ৩ হাজার হোটেল শ্রমিকের মানবতের জীবন

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::করোনা ভাইরাস (কোভডি-১৯) এর প্রার্দূভাবে র্কমহীন হয়ে পড়েছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় দুই শতাদিক হোটেল রস্টেুরেন্টের প্রায় ৩ হাজার শ্রমিক কর্মচারী। দীর্ঘ দেড় মাস ধরে হোটেল রেষ্টুরেন্ট বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে র্কমহারা এসব শ্রমিক র্কমচারীদের। র্দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতির মুখে হোটেল মালিকরাও।

জানা গেছে, মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত প্রায় দুই শতাধিক হোটেল রেষ্টুরেন্ট রয়েছে। এসব হোটেল রেষ্টুরেন্টে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। দৈনিক বেতনে কাজ করে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু গত দড়েমাস ধরে তারা বেকার বসে থাকায় অনেক কষ্টে খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে তাদের।

মিরসরাই পৌরসভায় অবস্থতি আল মক্কা রেষ্টুরেন্টের মালিক রবিউল হোসেন রবি বলেন, রেষ্টুরেন্ট বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতির সম্মুক্ষিন হচ্ছি। আরো কতদিন এভাবে চলবে জানিনা। আমার এখানে ৩০জন শ্রমিক কাজ করতো। এখন তাদের অনেকেই কষ্টে দিন কাটাচ্ছে। কেউ তাদের সাহায্য সহযোগীতা করেনি।

একাধিক হোটেল শ্রমিক জানান, হাতে কাজ নেই, পয়সাও নেই। যতই সময় যাচ্ছে ততই আতঙ্ক বাড়ছে, আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। চারদিকে ত্রাণ সামগ্রী বিতরণের খবর শুনলেও তাদের ভাগ্যে এখনো কোন সাহায্য জোটেনি।

মিরসরাই সদরের র্পাকইন রেষ্টুরেন্টের র্কমচারি মোঃ হাসান ও আলা উদ্দিন বলেন, এক মাসের বেশি সময় ধওে রেষ্টুরেন্ট বন্ধ। বাড়িতে যাওয়ার সময় মালিক যে টাকা দিয়েছে তা ১০ দিনে খরচ হয়ে গিয়েছে। এরপর থেকে অনেক কষ্টে আমাদের দিন যাচ্ছে। চারদিকে ত্রাণ সামগ্রী দেয়ার কথা শুনতেছি, কিন্তু আমাদের ত্রাণ দেয়া তো দুরের কথা কেউ আমাদের একবার কেমন আছি জেজ্ঞেস ও করেনি।

র্পাকইন রেষ্টুরেন্টের মালিক শাহাদাত হোসেন বলেন, শ্রমিকরা বার বার ফোন দিচ্ছে কখন রেষ্টুরেন্ট খুলবো। তারা বাড়ি থেকে চলে আসতে চাইছে। আর পারছে না বসে থাকতে। রমজান উপলক্ষে প্রশাসনের বিধি মেনে ৩ ঘন্টা ইফতারি আইটেম বিক্রির জন্য খোলার জন্য চিন্তা করছিলাম, কিন্তু হিসেব করে দেখলাম পুজিও উঠবেনা। তাই খোলা রাখার চিন্তা বাদ দিয়েদিয়েছি।

বারইয়ারহাট গ্রীণর্পাক রেষ্টুরেন্টের মালিক নজরুল ইসলাম লিটন বলেন, রমজান উপলক্ষে ভোক্তাদের চাহিদার কথা বিবচেনা করে হরেক রকম আইটেম ইফতারি তৈরি করা হয়। ব্যাস্ত সময় পার করে কারিগররা। অথচ করোনা ভাইরাসের প্রভাবে এখন সেই আবস্তা আর নেই। আমাদের রেষ্টুরেন্টে ৪০ জন কর্মচারী রয়েছে। যারা এখন মানবেতর জীবন যাপন করছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো হোটেল শ্রমিকদের তালিকা তৈরি করে যেন সরকারিভাবে ত্রাণের ব্যাবস্থা করা হয়।

এব্যাপারে ৫নং ওর্য়াড কমশিনার জহরি উদ্দিনের সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের নির্দেশিত ১১ ক্যাটাগরির নাগরিকদের আমরা ত্রাণসহায়তা সম্বব হয় নি। যার কারনে হোটেল শ্রমিকরা আওতার বাহিরে ছিল। যেহেতু স্থানিয়ভাবে ত্রাণ বিতরণ করা হয় নিশ্চই হোটেল শ্রমিকরা তাদের এলাকায় ত্রান পেতে পারে।

২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…