নীলফামারীতে আরো এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত
নীলফামারী প্রতিনিধি:::নীলফামারীতে নতুন করে আরো এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ৯৪ জনের নমুনা পরীক্ষায় শেষে নীলফামারী জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামের এক ব্যক্তির(৩০) করোনা শনাক্ত হয়। সে নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতেন। ২৭ এপ্রিল সে নিজ বাড়িতে এলে জেলা স্বাস্থ্য বিভাগ ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করলে শুক্রবার রিপোর্টে তা পজেটিভ আসে।
সন্ধ্যায় তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
এ নিয়ে জেলায় স্বাস্থ্য বিভাগের মতে ১৬ জন ও স্থানীয়দের মতে ১৮জন করোনা রোগীর শনাক্ত হল।
এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
এদিকে জেলায় ২৪ঘন্টায় নতুন করে ১০১জন সহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৫৬জন। এছাড়াও জেলায় ৫৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪১১ জনের ফলাফল এসেছে।অপর দিকে রংপুর মেডিকেলে করোনা ল্যাবে ১৮৮ জনের নমুনার রির্পোটে রংপুর জেলায় ৭ জন ও কুড়িগ্রাম জেলায় ৭জন সহ ১৪ জনের পজেটিভ পাওয়া গেছে।
এ নিয়ে রংপুর বিভাগে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রন্তের সংখ্যা ১৪৭জন।
২৪ ঘণ্টা/এম আর/সুজন


আপনার মতামত লিখুন