খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দুই করোনা রোগী সুস্থ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২০, ৫:০২ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে দুই করোনা রোগী সুস্থ

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:::লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে সর্ব প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তিনি এখন সুস্থ হয়েছেন। তাঁর নাম খোরশেদ আলম। বয়স ৩২ বছর। পেশায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক। বাড়ি উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে।

তবে করোনায় আক্রান্ত তাঁর ২০ মাস বয়সী সন্তানসহ শ্বশুর পরিবারের আরও ৭ সদস্য এখনো সুস্থ হয়নি।

গত রাত ৯টার দিকে খোরশেদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো।

সুস্থ হয়ে তিনি ঢাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি পোশাক শিল্পে কাজ করতেন খোরশেদ আলম। কারখানা বন্ধ থাকায় গত ৬ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। পরে পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের শ্বশুর বাড়িতে যান তিনি।

শারিরীক অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। চট্রগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি-তে প্রেরণকৃত নমুনার ফলাফল পজিটিভ আসে ১১ এপ্রিল।

পরদিন তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নেন। শুক্রবার তিনি সুস্থ হয়ে বের হন।

তবে খোরশেদের সংস্পর্শে আসা তাঁর শিশুসহ পরিবারের আরও সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং আরও তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন তাঁর সংস্পর্শে আসে।

বর্তমানে তাদের ওই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা বিভাগ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, জেলার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়েছেন। তার বাড়ি রামগতি উপজেলার পৌরসভার সবুজগ্রামে। নারায়ণগঞ্জের তাবলিগ জামায়াত থেকে এসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাঁর সুস্থতার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…