চট্টগ্রামে র্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ি আটক
চট্টগ্রাম নগরীর রেয়াজ উদ্দিন বাজারস্থ কর্ণফুলি টাওয়ারে অভিযান চালিয়েছে র্যাবের একটি দল। টাওয়ারের ২য তলায় জামান হোটেলের ভেতর থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ প্রদীপ ধর নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করে র্যাব।
মঙ্গলবার ১৫ অক্টোবর রাত ৮ টার সময় অভিযানটি পরিচালিত হয়। আটক প্রদীপ কক্সবাজারের রামু ফতেষাঁরকুল বনিকপাড়ার নীলাকান্ত ধরের ছেলে।
র্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার মো. এাহমুদুল হাসান মামুন জানান, তাদের কাছে আগে থেকে খবর ছিল জামান হোটেলের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রদীপ ধর।
পরে তাকে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করলে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লক্ষ টাকা বলে জানায় র্যাব।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদীপ দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন