সাতকানিয়ায় খেলতে খেলতে পুকুরে ডুবে প্রাণ হারালেন শিশু শায়ন
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সোনা গাজী ফকির বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে ডুবে প্রাণ হারায় শিশুটি।
নিহত শিশুর নাম এনায়েত উল্লাহ শায়ন। একই বাড়ির মরহুুম আশরাফ জামান মাস্টারের নাতি মো. জাহের উল্লার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল শনিবার (৯ সে) বিকেল সাড়ে চারটার দিকে শায়ন বাড়ির পাশের পুকুর পাড় ঘেষে খেলছিলো। খেলতে খেলতে সে পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর বাড়ির অন্যান্য লোকজন শিশু শায়নকে বাড়ির আঙ্গিনায় দেখতে না পেয়ে অনেক খোঁখোঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পরিবারের লোকজন শিশু শায়নকে পুকুর থেকে তুলে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন