খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সফল জননী ডলি বড়ুয়াকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৩:৪১ অপরাহ্ণ
বোয়ালখালীতে সফল জননী ডলি বড়ুয়াকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা

পূজন সেন, বোয়ালখালী : ডলি বড়ুয়া, বয়স ৬৬। সংসার জীবনে সংগ্রাম করে আজ তিনি একজন গর্বিত মা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের হাজারীরচর গ্রামের বিজয় চাঁদ বড়ুয়া ও কমলিকা বড়ুয়ার ঘরে ১৯৫৪ সালে জন্মেছিলেন তিনি। সামাজিক নানান প্রতিকুলতাকে কাটিয়ে এইচএসসি পাশ করেন ডলি বড়ুয়া।

১৯৭২ সালে তিনি একই গ্রামের কৃতি সংন্তান তৎকালীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কুসুমবিন্দু বড়ুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সংসার জীবনে তিনি ৭ সন্তানের জননী। এরমধ্যে প্রথম সন্তান মিল্টন বড়ুয়া জন্মের আড়াই বছরের মাথায় এক অনাকাঙ্খিত দুর্ঘটনায় মারা যান। এরপর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী তৃতীয় সন্তান ন্যান্সি বড়ুয়াকে হারান তিনি। দুই সন্তান হারানোর শোক নিয়ে তিনি অন্যান্য ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করার গুরুদায়িত্ব পালন করে গেছেন। ২০০৬ সালে স্বামী ডা. কুসুমবিন্দু বড়ুয়াকে হারান তিনি।

তাঁর দ্বিতীয় সন্তান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ডেজী বড়ুয়া, চতুর্থ সন্তান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট বিধান বড়ুয়া, পঞ্চম সন্তান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. ধীমান বড়ুয়া, ষষ্ঠ সন্তান একাউন্টিংয়ে স্নাতকোত্তর সুচরিতা বড়ুয়া ও সপ্তম সন্তান ডেন্টাল সার্জন ডা. অয়ন্তা বড়ুয়া নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

গত ৯ ডিসেম্বর বুধবার সফল জননী হিসেবে ডলি বড়ুয়াকে সম্মাননা দিয়েছে বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। তাঁর এ সম্মননায় খুশি পরিবারের সকল সদস্যরা।

ডা.ডেজী বড়ুয়া বলেন, ‘আমার মমতাময়ী মা আমাদের মানুষ করার জন্য জীবনে অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন। আমরা যাতে স্বীয়কর্মে প্রতিষ্ঠালাভ করতে পারি তার জন্য দিয়েছেন প্রেরণা। তিনি উপজেলা পর্যায়ে সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পাওয়ায় খুব-খুব আনন্দ হচ্ছে।’

সফল জননী ডলি বড়ুয়া বলেন, ‘সন্তানদের মানুষ করার চেষ্ঠা করেছি। তাদের সফলতার কথা শুনে মনে হয় নিজের স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে। তারা যেন সুস্থ ও সুন্দরভাবে থাকে এটাই একমাত্র কামনা। সন্তানদের কাছে একটাই প্রত্যাশা, তারা যেন মানব কল্যাণে কাজ করে ও মানুষের পাশে থাকে।’

সন্তানদের জন্য আর্শীবাদ চেয়ে তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে সফল জননী হিসেবে সম্মানিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করছি।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…