খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে করোনা যুদ্ধে জয়ী ১০ মাসের শিশু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৮:৩৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে করোনা যুদ্ধে জয়ী ১০ মাসের শিশু

২৪ ঘণ্টা ডট নিউজ::অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি::::মরণব্যাধি করোনাভাইরাস পৃথিবীব্যাপী মরণকামড় বসিয়েছে। লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে, তবুও আল্লাহর রহমতে করোনাভাইরাস এর সাথে যুদ্ধ করে কেউ কেউ বেঁচে আছেন।

তেমনি লক্ষ্মীপুরে করোনাকে জয়ী করে সেরে উঠেছেন দশ মাসের শিশু আবদুর রহমান।

করোনা যুদ্ধে জয়ী হয়ে সেরে উঠার পর শিশু আবদুর রহমানকে তার নিজ বাড়িতে পৌঁছে দেন হাসপাতালের কর্মকর্তারা।

এর আগে হাসপাতল থেকে সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধণা ও গিফট বক্স দেয়া হয়।

সোমবার (১১ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

সেরে ওঠা আবদুর রহমানের বাড়ি কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় শিশু আবদুর রহমানের সাথে ছিলেন তার মা মণি আক্তার। এ সময় তিনি চিকিৎসকদের সাথে তার সন্তানের সেবা করেন।

জানা যায়, গত ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে শিশু আবদুর রহমান।

করোনা উপসর্গ থাকায় হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করেন।

২৮ এপ্রিল তার নমুনায় করোনা পজেটিভ আসে। পরে শিশু আবদুর রহমানকে তার বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ সময় শিশু আবদুর রহমানের সাথে হাসপাতালে চলে আসেন মা মণি আক্তার। সেখানেই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন শিশু আবদুর রহমান। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবার বাইরে ওষুধ, খাবার, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানি দিয়ে এ সময় শিশু আবদুর রহমান ও তার মা মণি আক্তারের পাশে ছিলেন হাসপাতালের চিকিৎসকরা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, শিশু আবদুর রহমানের করোনা পজেটিভ আসার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরবর্তী সময়ে দুইবার করে নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ আসে। সে এখন এ ভাইরাস মুক্ত ও শারিরিকভাবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, কমলনগর উপজেলায় করোনা আক্রান্ত দশ মাসের শিশু আবদুর রহমান সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সুস্থ আবদুর রহমানকে নিজ বাড়িতে পৌঁছ দিয়েছেন।

জেলায় মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মধ্যে কমলনগরে ৪ জন, রামগতিতে ১ জন ও রামগঞ্জের ১০ জন রয়েছেন।

২৪ ঘন্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…