চট্টগ্রামে স্বাস্থ্য পরিচালককে সুরক্ষা সামগ্রী দিলেন এনডিএম চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ২:৩৪ দুপুর
চট্টগ্রামে স্বাস্থ্য পরিচালককে সুরক্ষা সামগ্রী দিলেন এনডিএম চেয়ারম্যান

২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন রাজনৈতিক দল তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী।

তিনি দুপুরে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের নিকট এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এরমধ্যে ৫০ পিস পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস রয়েছে।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় তিনি যার যার সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সরঞ্জাম দিয়ে সাহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2
Feb2