খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার ল্যান্স ক্লুজনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২০, ৮:৪১ অপরাহ্ণ
বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার ল্যান্স ক্লুজনার

২৪ ঘণ্টা ডট স্পোর্টস নিউজ : আবুধাবি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগামী ১৯-২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য আবুধাবি টি ১০ ক্রিকেট লীগের ৪র্থ আসরে বাংলা টাইগার্স দলের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার লিজেন্ড ও খ্যাতনামা কোচ ল্যান্স ক্লুজনার।

দক্ষিন আফ্রিকা দলের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। ৪৯ টি টেস্ট ম্যাচ এবং ১৭১টি ওডিআই খেলা ক্লুজনার খ্যাতনামা ছিলেন তার আগ্রাসী ব্যাটিং এবং বোলিং স্টাইলের জন্য।

কোচ হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছেন ক্লুজনার। কাজ করেছেন জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ এবং আফগানিস্তান দলের হেড কোচ হিসেবে।

গত বছর আবুধাবি টি১০ ক্রিকেট লীগের ৩য় আসরে নতুন দল হিসেবে চমক দেখিয়ে প্রতিযোগিতার সেরা ৩য় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে বাংলা টাইগার্স।

দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বিপূল দর্শক জনপ্রিয়তা পায় দলটি। বাংলা টাইগার্সের প্রতিটি খেলায় স্টেডিয়াম মাতিয়েছেন হাজার হাজার মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশী।

বাংলা টাইগার্সের চেয়ারম্যান এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছনি চৌধুরী বলেন, র্টুণামন্টেরে এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স, এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার।

তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিক নির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…