সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল উদ্ধার হল সিরাজগঞ্জের কামালখন্দে
২৪ ঘণ্টা জেলা সংবাদ : সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করেছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা প্রশাসন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামতৈলের দিকে যাওয়ার পথে নান্দিনা কামালিয়া এলাকা থেকে ভ্যান বোঝাই এসব চাল উদ্ধার করা হয়।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো।
এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে পুলিশ ও ইউএনওকে মুঠোফোনে বিষয়টি অবগত করি। পরে তারা ঘটনাস্থলে এসে ভ্যানবোঝাই সরকারি চাল গুলো জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন