করোনার নতুন মৃত্যুপুরী ব্রাজিলে এক দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু
আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
দেশটিতে বৃহস্পতিবার রেকর্ড ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে, যা সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকে সর্বোচ্চ।
এর ফলে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
তাতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১ জন। বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।
ব্রাজিলের সামনে আছে কেবল রাশিয়া (৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন) ও মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ লাখ ২০ হাজার ৯০২ জন)।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন