খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত সাহেব মিয়া বাড়ির মৃত সাহেব মিয়ার ছোট ছেলে শাহাদাত নামের আট বছরের একটি শিশু ছেলে স্থানীয় হাঁসের খামারে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত শাহাদাতের বড় ভাই কামরুল হোসেন জানান- আমার ভাই হাঁসের খামারে খেলতে গেলে পার্শ্ব সংযোগ বা সাইট লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হই। পরে আমার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ততোক্ষণে শাহাদাতের মৃত্যু ঘটে। কামরুল আরো জানান পার্শ্ব সংযোগটি হাঁসের খামারের টিনের বেড়ার সাথে সংযুক্ত থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহজে শাহাদাতের মৃত্যু হয়।

জানা গেছে অবৈধ পার্শ্ব সংযোগটি স্থানীয় এলাচ মিয়ার বাড়ি থেকে খোলা বিলের মধ্যখান দিয়ে হাঁসের খামারে আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য এলাচ মিয়াকেও পাওয়া যায়নি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কয়েকজন স্থানীয় বখাটে শরীফের বাধার মুখে পড়েন।

অবৈধ বিদ্যুৎ সংযোগের স্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর বিষয়ে স্থানীয় অ্যাডভোকেট ইমাম উদ্দিন এনাম বলেন ‘শিশুটির মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ‘এবং এইভাবে যেন উন্মুক্তভাবে পার্শ্ব সংযোগ বা সাইট লাইন দেওয়া না হয় সেদিকেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শাহাদাত নামের আট বছরের শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারীকে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাঁসের খামারের মালিক কবির, জিকু, ফারুকসহ চারজন। এদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং ফোন করেও এদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান বলেন – এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…