চট্টগ্রামে নবজাতক-ডাক্তার-পুলিশ-ব্যাংকারসহ রেকর্ড ২২৯ জনের করেনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ২২৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১৮৫ জন এবং উপজেলায় ৪৪ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৮৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম শহরে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭ এবং উপজেলায় ২৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩২ জন এবং উপজেলায় ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ২২ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৪৫৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪২৯ জন। যার মধ্যে নগরে ২১৭০ জন এবং উপজেলায় ২৫৯ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ৭, সাতকানিয়া ৫, বাঁশখালী ০, আনোয়ারা ০, চন্দনাইশ ০, পটিয়া ১, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ০, রাউজান ২, ফটিকছড়ি ০, হাটহাজারী ২৬, সীতাকুণ্ড ১, মিরসরাই ০, সন্দ্বীপ ০।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে চারদিন বয়সী এক নবজাতক রয়েছে। গত ২৪ মে জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী শিশুটির জন্ম দেন। বৃহস্পতিবার চমেক ল্যাবে নবজাতকটির করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুলিশ সদস্য ১৬ জন এবং সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন