জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে মহাসচিবের শুভেচ্ছা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০, ১২:০৫ রাত
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে মহাসচিবের শুভেচ্ছা

জাতিসংঘের মহাসচিব এন্টনিও গ্যুতেরেজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আজ রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’

আজ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল-‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2