করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০, ১১:৫৯ সকাল
করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।

শনিবার (৪০ মে) সকাল আটটার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ৬৬ বছর বয়সী ইমামুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাও ছিলেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার করোনা পজেটিভ ছিলো। পারিবারিক সিদ্ধান্ত নেয়ার পর তার দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2