খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ঝুঁকিতে শাহ্‌ মোহছেন আউলিয়া (রঃ) বার্ষিক ওরশ ১ম বারের মতো স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২০, ৬:১৫ অপরাহ্ণ
করোনা ঝুঁকিতে শাহ্‌ মোহছেন আউলিয়া (রঃ) বার্ষিক ওরশ ১ম বারের মতো স্থগিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ স্থগিত করা হয়েছে।

প্রতি বছর ধারাবাহিকভাবে ৬ই আষাঢ় ব্যাপক ভাব-গাম্ভীর্য্যের মধ্যে দিয়ে বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।

কিন্তুু ২০২০ সালের এবারের ওরশ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে মাজারের ইতিহাসে ১ম বারের মতো ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) দরবার শরীফ মতোয়াল্লী ও পরিচালনা কমিটি।

সোমবার (৮ জুন) বেলা ১২টার সময় মতোয়াল্লী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেন।

মাজারের যুগ্ম মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে জানান, করোনা ভাইরাস রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে স্পর্শতো দূরে থাক কমপক্ষে তিন ফুট দূরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এবং সরকার গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়াই সার্বিক অবস্থা বিবেচনা করে মাজারের কার্যকরী কমিটি তথা ওরশ পরিচালনা কমিটি এক জরুরী সভায় এই বৎসর ২০ই জুন (শনিবার) অনুষ্ঠিতব্য ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি লক্ষ লক্ষ ভক্তদেরকে স্ব-স্ব পত্রিকার মাধ্যমে জানিয়ে দিতে সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

স্বাস্থ্যবিধির কারণে সাংবাদিকদের সামনে সবাই উপস্থিত হতে না পারলে ও লিখিতভাবে সম্মতি জানিয়েছেন তারা হলেন, ফজলুল করিম, জহিরুল ইসলাম, আবুতাহের মিঞা, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, আয়ুব নূরী বাবুল, জহির উদ্দিন, নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল মোতালেব, শব্বির আহমদ ওসমানি, ইউনুছ মিয়া, নাজিম উদ্দিন, ছৈয়দ বশর, আলহাজ্ব মৌঃ আসহাব উদ্দিন, আলহাজ্ব নেজাম উদ্দিন মাসুদ, এস এম জসিম উদ্দিন, ফরিদউদ্দিন, আবুল কাসেম ছোটন, মনজুরুল ইসলাম, ছালেক, খাস্তগির আলম, মনছুর, মহিউদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…