খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ
অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সময়ে দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ও মাড়াই করে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নেতৃত্বে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী কৃষক আবুল হোসেনের ২৫ শতক জমির ধান কাটার কাজটি করে ৩০ জনের একটি দল।

কৃষক আবুল হোসেন বলেন, করোনায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে বসে থাকায় হাতে কোন টাকা পয়সা নেই। তার উপর ক্ষেতের ধান পেকে গেছে। একদিকে অর্থ সংকট অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট। সবমিলিয়ে পাকা ধান কাটতে পারছিলাম না। নষ্ট হয়ে যাচ্ছিল ধান।

খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে ধান কেটে ও মাড়াই করে দিয়েছে। ধান কেটে ও মাড়াই করে দেওয়ায় আমরা সবাই খুশি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি অর্থকষ্টে থাকা ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না কৃষকরা। এমন বর্গাচাষি, ক্ষুদ্র চাষির পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় আমরা এক অসহায় কৃষকের ২৫ শতক জমির ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। চলমান পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়ানো ও যে কোনও সমস্যায় তাদের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।

নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, জেলার পাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের গরীব ও বর্গাচাষি ও প্রান্তিকচাষিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ লিটন, সাধারণ সম্পাদক সুলতান চৌধুরী,চিলারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়সার, সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম, চৌধুরী,চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…