খুঁজুন
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফির স্বাস্থ্যের অবনতি, নেয়া হচ্ছে হাসপাতালে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০, ২:৫৬ অপরাহ্ণ
মাশরাফির স্বাস্থ্যের অবনতি, নেয়া হচ্ছে হাসপাতালে

বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায় মাশরাফি বিন মর্তুজা এমপি করোনা পজিটিভ হয়েছেন গত শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু আজ সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এই খবর লেখা পর্যন্ত মাশরাফী রাজধানীর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলছে।

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছিলেন।

সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।

করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

এর আগে মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে মাশরাফীর অসুস্থ্যতায় শুভকামনা জানিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পাকিস্তানের ধারা ভাষ্যকার রমিজ রাজা, তাঁর সতীর্থ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

রোববার (২১ জুন) ক্রীড়া প্রতিমন্ত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে লিখেছেন, ‘মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফী। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন। আমিন।’

পাকিস্তানের ধারা ভাষ্যকর রমিজ রাজা টুইটারে লিখেছেন, করোনা থেকে মুক্তির জন্য মাশরাফীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুশফিক ও তাসকিন এ শুভকামনা জানান।
মুশফিক তার পেজে লিখেছেন, তুমি সবসময় চ্যাম্পিয়ন। এবং আল্লাহ চাইলে তুমি এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠবেন। কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। দেশের জন্য তোমাকে প্রয়োজন জনাব এমআর১৫।

তাসকিন তার পেজে লিখেছেন, তুমি সকল যুদ্ধে জিতেছ। এই যুদ্ধেও জিতবে। শক্ত থাকো ভাই।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…