খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীমিত পরিসরে হজ;কোনো দেশ থেকেই হজে যেতে পারবেন না কেউ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৯:৫৫ পূর্বাহ্ণ
সীমিত পরিসরে হজ;কোনো দেশ থেকেই হজে যেতে পারবেন না কেউ

বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির মধ্যে ‘সীমিত পরিসরে’ হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।

ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তি এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এবার কোনো দেশ থেকেই ধর্মপ্রাণ মুসলিমরা হজে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

এ ঘোষণা অনুযায়ী, এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশে থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারাও কেউ হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন না।

একইভাবে অন্য কোনো মুসলিম দেশের কোনো নাগরিকও হজ পালনের জন্য যেতে পারবেন না।

সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, কেবল তাদের মধ্য থেকেই কেউ কেউ এবার হজ পালনের সুযোগ পাবেন। ঘোষণায় আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি চলতে থাকায় এবং বিশাল জনসমাগমের মধ্যে করোনার বিস্তার ঘটার ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করেছিলেন। সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও হজ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য জানানো হয়নি। সৌদি আরব সরকারের চূড়ান্ত ঘোষণার ওপরই নির্ভর করেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে— এমনটিই ধারণা দিয়েছিলেন সংশ্লিষ্টরা।

সৌদি সরকারের আজকের ঘোষণা অনুযায়ী এটা নিশ্চিত হয়ে গেল, অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকে হজ করতে আগ্রহীরাও এ বছর হজ পালনের সুযোগ পাবেন না।

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বাড়তে না পারে, সেজন্য মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়। এত উদ্যোগের পরেও সংক্রমণ বেড়েই চলেছে।

সোমবার দিবাগত রাতের তথ্য বলছে, দেশটিতে এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণের মুখে হজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শুরু থেকেই। এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবার তাদের নাগরিকদের প্রতি হজ পালনে নিষেধাজ্ঞা দেয়। অন্য মুসলিম দেশগুলো নিষেধাজ্ঞা না দিলেও এবার সৌদি আরবই জানাচ্ছে, তারা কাউকে হজ পালনের জন্য সৌদি আরব আসতে অনুমোদন দেবে না।

জানা যায়, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…