ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে পীরগঞ্জের ১ জন ও রাণীশংকৈলের ১ জনের মৃত্যু হয়েছে।
ঘটনা দু’টি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন)।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জের নিহত আজিমুল হক (৪০) বাসার পাশে বোরো ধান দেখতে গিয়ে বজ্রপাতে ঝলসে ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।
অন্যদিকে রাণীশংকৈলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে বিলপাড়ে মাছ ধরতে বজ্রপাতে মারা যান শান্ত রায় (২২)। তিনি উপজেলার ধর্মগড় ইউনিয়নের রাজাদীঘি গ্রামের টংকনাথ রায়ের ছেলে।
এ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন