হাটহাজারীতে ১০২ লিটার চোলাইমদসহ আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২০, ৭:৫২ রাত
হাটহাজারীতে ১০২ লিটার চোলাইমদসহ আটক ১

হাটহাজারীপ্রতিনিধি:হাটহাজারীতে ১০২ লিটার চোলাই মদসহ মো: মাসুম (৪০) নামে ১ যুবককে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স রবিবার দিবাগত রাতে উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট সাকিনস্থ সাব-রেজিস্টার বাড়ী মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক দ্রব্য বহনকারী ১টি সিএনজি ট্যাক্সি ও ১ মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটক মাসুম ১ নং দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এলাকার মুরুব্বী কলোনীর মৃত আনোয়ার হোসেন প্রকাশ ফকির আহাম্মদের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার এসআই হাবিবুর রহমান জানান, মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(গ)/৩৮ ধারা একটিদ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৭, তারিখ-২৯/০৬/২০২০ ইং।

২৪ঘণ্টা/আর /পারভেজ

Feb2
Feb2