যশোরে করোনা জয়ী স্বাস্থ্য কর্মী সাধনা রানী সড়ক দূর্ঘটনায় নিহত
নিলয় ধর,যশোর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী (এম পি টি ই আই) করোনা জয়ী, একাধিক সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহকারিনী সাধনা রাণী মিত্র সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
তিনি সোমবার(৬ জুলাই)দুপুর ৩টার সময় যশোর সাতক্ষীরা রোডে সড়ক দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হোন।
পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়। পরে আনুমানিক রাত ১১টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার বাড়ী মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামে।
উল্লেখ্য,সাধনা রানী মণিরামপুরে করোনা সন্দেহভাজন ব্যাক্তিদের নমুন সংগ্রহে অগ্রনী ভূমিকা পালনকালে নিজেউ করোনা সংক্রামিত হন।
পরে আইসোলেশনে থেকে করোনা জয়ী হয়ে আবারো নমুনা সংগ্রহে নেমে পড়ে সম্প্রতি সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। প্রশংসিত এই সম্মুখ যোদ্ধা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন